ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

“সময় এখন তরুণদের” -সোহেল তরফদার

ads

জামালপুরের সরিষাবাড়ীতে আসন্ন পৌর- নির্বাচনে আ‘লীগের মনোনয়ন প্রত্যাশী তৃণমূলের জনপ্রিয় নেতা সরিষাবাড়ী পৌর- আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধার সন্তান এম. মন্জুরুল মোর্শেদ তরফদার সোহেল বলেন, স্বপ্ন দেখতে চাই; স্বপ্ন দেখাতে চাই; আর সবাই মিলে সবার তরে সেই স্বপ্নকে সত্যি করতে চাই।

মাঝে মাঝেই ভাবি আর লিখবো না।
লিখে কি হয়? শুধু শুধু শত্রু বাড়ে।
কিন্তু চারপাশ দেখে চুপ থাকতে পারি না।
নিজের ভেতরে একটা তাগাদা অনুভব করি।

হয়তো সবই অরণ্য রোদন। তবুও এদেশের তরুণদের উপর আমার যথেষ্ট আস্থা রয়েছে ৷ তাই আজ তরুণদের নিয়েই লিখছি। অনেকেই নতুন প্রজন্মের অমুক খারাপ, তমুক সমস্যা, এসব নিয়ে অভিযোগ করেন৷ আমি কিন্তু তাদের নিয়ে সব সময়ই খুবই আশাবাদী৷ কারণ আমি জানি, আজকের তরুণেরা, বিপুল উদ্যম আর উৎসাহে সামনে আসা অনেক বাধা, অনেক সমস্যারই সমাধান করতে পারে৷ স্বপ্ন দেখার বয়স আর মনটা তাদেরই আছে৷ এ জন্য দরকার তাদের এই উৎসাহ আর স্বপ্নকে সঠিক দিকে পরিচালিত করা৷

সততার বিকল্প নেই৷ শর্টকাটে অসৎভাবে সাময়িক সাফল্য আসতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে সেটার ফল ভালো হয় না৷ জীবনে সম্ভাবনা আর সুযোগের দরজা কখনোই বন্ধ হয় না৷ নিজের ওপরে বিশ্বাস রাখো, নিজের পছন্দের কাজটা বেছে নাও আর নিন্দুকের
‘তুমি পারবে না’—এ রকম কথায় কান না দিয়ে এগিয়ে যাও৷ স্বপ্ন দেখো, আর সেই স্বপ্নকে ছোঁয়ার দুঃসাহসটা রাখো বুকের মধ্যে সারাক্ষণ৷ ভালো ছাত্র হওয়ার ইঁদুরদৌড়ের বদলে ভালো মানুষ হওয়ার দিকে এগিয়ে যাও৷

একসময় প্রবাসযাত্রা মানেই ছিল দেশের সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করে কেবল ফোন আর বার্ষিক সফরের মধ্যে সেই সম্পর্ক জিইয়ে রাখা৷ কিন্তু তথ্যপ্রযুক্তি আর ইন্টারনেটের এই যুগে প্রবাস আর দেশের পার্থক্য ঘুচে গেছে৷ ইউরোপ বা আমেরিকার দূর জগতে বসে বহু তরুণ এখন দেশের কাজ করে চলেছে৷ আবার দেশে থেকেও অনেকে বিদেশের কাজ করছে৷ আরও অনেক মানুষ, অনেক প্রযুক্তিবিদ, প্রকৌশলী এভাবে একটু সময় দেবেন দেশের জন্য, এটাই আমার স্বপ্ন৷ বাংলাদেশকে রাতারাতি না হলেও খুব অল্প দিনের মধ্যে আমরা পাল্টে দিতে পারি, যদি সবাই মিলে একটু ভাবি, নতুন প্রজন্মের জন্য পথ তৈরি করি আর মানুষের জন্য এগিয়ে আসি৷ সাহায্যের হাতটা বাড়িয়ে দিই৷ স্বপ্ন দেখতে চাই, স্বপ্ন দেখাতে চাই, আর সবাই মিলে সবার তরে সেই স্বপ্নকে সত্যি করতে চাই৷ সময় এখন আমাদের তরুণদের ।
ads
ads
ads

Our Facebook Page